ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শীর্ষ আলেমদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের সর্বস্তরের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রেক্ষিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিশ্বাস করেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে আলেমদের এই সুচিন্তিত অবস্থান দেশের সাধারণ মানুষকে সঠিক রাজনৈতিক ও সামাজিক দিকনির্দেশনা প্রদান করবে।

বুধবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তারেক রহমান উল্লেখ করেন, জাতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দেশের শীর্ষস্থানীয় ইসলামী নেতৃবৃন্দের এই ঐক্যবদ্ধ অবস্থান জনগণের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করবে।

তারেক রহমান বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা নানামুখী অপপ্রচার রুখতে আলেমদের এই স্পষ্ট অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি মনে করেন, নির্বাচনের এই সন্ধিক্ষণে দেশবাসী তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় করণীয় সম্পর্কে আলেমদের কাছ থেকে সঠিক বার্তা পাবে।

বিবৃতিতে আলেম-ওলামাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তারেক রহমান আরও বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে পীর-মাশায়েখ, ইমাম ও খতিবদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে ইসলামী মূল্যবোধের আলোকে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে তিনি আলেম সমাজের এই অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

শীর্ষ আলেমদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় : ০৬:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬