ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ জামায়াত নেতা আটক: নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ চায় বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সৈয়দপুর বিমানবন্দরে নগদ অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে আটকের ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই; বরং এটি নির্বাচনের আগে অবৈধ অর্থের মাধ্যমে জনমত প্রভাবিত করার একটি অপচেষ্টা। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বিএনপির সম্ভাব্য বিজয় নসাৎ করতে একটি বিশেষ গোষ্ঠী নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেখা গেছে, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ জামায়াতের একজন শীর্ষস্থানীয় জেলা নেতাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। যখন ব্যাংক ও সকল আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ রয়েছে, তখন এই বিশাল অংকের টাকা নিয়ে যাতায়াতের উদ্দেশ্য নিয়ে জনমনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, টানা চার দিন দেশব্যাপী সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকার পরেও এই বিপুল অর্থ কোন ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে, তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি স্পষ্টতই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোর দেউলিয়াত্ব। যারা দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে কথা বলেন, তাদের এমন কর্মকাণ্ডকে তিনি স্ববিরোধী বলে আখ্যায়িত করেন।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কেবল সৈয়দপুর নয়, দেশের বিভিন্ন প্রান্তেই এমন অবৈধ অর্থের লেনদেন ও আটকের ঘটনা ঘটছে। এসব ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। এমতাবস্থায়, নির্বাচন কমিশনকে দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। মাহদী আমিন হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তি বা অর্থের বিনিময়ে ভোট কেনার যেকোনো প্রচেষ্টা দেশের সচেতন ভোটাররা সফল হতে দেবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ জামায়াত নেতা আটক: নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ চায় বিএনপি

আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬