ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ভোটারদের হুমকি: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যাখ্যা তলব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তলব করেছে। বুধবার দুপুর আড়াইটার মধ্যে তাকে লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এই নির্দেশ জারি করেন। এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকির বিষয়ে কমিটির কাছে একটি অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” এই বক্তব্যের জেরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এরই মধ্যে, মঙ্গলবার রাতে বিএনপি মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে দল থেকে বহিষ্কার করে।

মঞ্জুরুল আহসান মুন্সী পূর্বে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে, ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়। বর্তমানে এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৮; স্বাস্থ্য অধিদপ্তরের উদ্বেগ

ভোটারদের হুমকি: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যাখ্যা তলব

আপডেট সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬