আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলোতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বুধবার দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরীর মিরপুর এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেবেন। দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের ভোট দেবেন।
দলটির মহাসচিব মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। এছাড়াও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ঢাকার খিলগাঁও গোড়ানে আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে, ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের আঙ্গারিয়াপাড়া প্রাইমারি স্কুল সেন্টারে ভোট দেবেন।
রিপোর্টারের নাম 

























