ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের ভোটদানের সময়সূচি প্রকাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই নিজ নিজ নির্বাচনী এলাকায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দলটির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, তাদের শীর্ষস্থানীয় নেতারা সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন।

দলটির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার ১৬২ নম্বর এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। অন্যদিকে, রংপুর-৪ আসনের প্রার্থী ও দলটির সদস্যসচিব আখতার হোসেন তাঁর মাকে সঙ্গে নিয়ে ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কাউনিয়া কেন্দ্রে সকাল সকাল ভোট দেবেন বলে জানা গেছে।

এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে তাঁর ভোট দেবেন। এছাড়াও, ১১ জোটের পঞ্চগড়-০১ আসনের প্রার্থী ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দলের যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন। ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদরাসা, ৭১ নম্বর ওয়ার্ড কেন্দ্রে তাঁর ভোট দেবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন: বিশ্বকাপ উন্মাদনা

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের ভোটদানের সময়সূচি প্রকাশ

আপডেট সময় : ০২:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬