ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

৫০ লাখ টাকাসহ জেলা আমির আটকের ঘটনায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ নগদ টাকাসহ আটকের ঘটনায় দলীয় অবস্থান স্পষ্ট করতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল (বুধবার) দুপুর আড়াইটায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঢাকা থেকে আগত নভোএয়ারের একটি ফ্লাইটে অবতরণের পর বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, বেলাল উদ্দিন নিজেকে ঠাকুরগাঁও সদর এলাকার বাসিন্দা এবং একজন শিক্ষক হিসেবে পরিচয় দেন। তিনি লাগেজে থাকা টাকার পরিমাণ ৫০ লাখের বেশি বলে জানান। তবে, এই অর্থের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এটিকে তার ব্যবসার টাকা বলে উল্লেখ করেন এবং গার্মেন্টস ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও জানান। এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের বক্তব্য তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোডাউন: বিশ্বকাপ উন্মাদনা

৫০ লাখ টাকাসহ জেলা আমির আটকের ঘটনায় জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬