ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ভোটের দিন আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির সম্ভাবনা নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গুরুত্বপূর্ণ এই দিনে দেশের সার্বিক আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে বিশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার ভোটের দিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া ওই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, নির্বাচনের দিন আবহাওয়া অনুকূলে থাকবে এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টিপাতের আশঙ্কা নেই। ফলে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও পুলিশি হেনস্তার প্রতিবাদ ১১ দলীয় ঐক্যের

ভোটের দিন আবহাওয়া থাকবে শুষ্ক, বৃষ্টির সম্ভাবনা নেই

আপডেট সময় : ১০:১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬