ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফেনসিডিল হাতে সেলফি তুলে আলোচিত বিপ্লব গ্রেপ্তার, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন

মাদারীপুর সদর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে তিনি ফেনসিডিল হাতে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছিলেন।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব মাতুব্বরকে আটক করে। পুলিশের দাবি, আটকের সময় তিনি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

পরবর্তীতে যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং-সংক্রান্ত তিনটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া বিপ্লব মাতুব্বরের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

ফেনসিডিল হাতে সেলফি তুলে আলোচিত বিপ্লব গ্রেপ্তার, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন

আপডেট সময় : ১০:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬