ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার আইনগত প্রক্রিয়া শেষে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গী পশ্চিম থানা আওয়ামী লীগের নেতা দুলাল মিয়া (৫০), গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী আলমগীর হোসেন (৩০), টঙ্গী পূর্ব থানা যুবলীগের সদস্য মো. সেলিম (৪২) এবং ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুজ্জামান মিলন (৫৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে গরু নিলাম ঘিরে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি, অভিযোগ দায়ের

টঙ্গীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬