ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ছয় দিন ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন যেকোনো ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই সময়কালে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন পরিচালনা করতে পারবে না।

বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনকালীন সময়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তবে, বিশেষ ক্ষেত্রে প্রতিরক্ষা বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ড্রোনগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তাদের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই পরিচালিত হবে।

কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন উড্ডয়ন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধার সাঘাটায় মাদক সেবনকালে কুখ্যাত জাহাঙ্গীর গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড

জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ছয় দিন ড্রোন উড্ডয়নে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬