প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্টুডিওতে তাঁর এই ভাষণটি রেকর্ড করার কথা রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় জানানো হয়, আগামীকাল নির্ধারিত সময়ে সিইসির এই ভাষণটি সম্প্রচারিত হবে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। সেই ভাষণে তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও তাঁর এই ভাষণকে কেন্দ্র করে জনমনে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে। তবে ভাষণে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, সে সম্পর্কে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রিপোর্টারের নাম 





















