ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নির্বাচনি প্রচারণার শেষলগ্নে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষে এক আবেগঘন পরিবেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন।

এর আগে সোমবার দিনভর ঢাকা মহানগরীর আটটি গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনি জনসভায় অংশ নেন তারেক রহমান। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি ও প্রচারণা শেষে বাসায় ফেরার আগে তিনি বাবা-মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ান। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

জিয়ারত চলাকালে সেখানে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘ আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতি স্মরণ করে এ সময় উপস্থিত অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে কেবল পারিবারিক আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। উপস্থিত বিএনপি নেতাকর্মীরা মন্তব্য করেন, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান সংগ্রামে তাদের নেতার গভীর দায়বদ্ধতা, অটুট প্রত্যয় এবং আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাঙ্কার্স ক্লাব ক্রিকেট: রোমাঞ্চকর লড়াই শেষে ফাইনালে এনআরবিসি ও সিটি ব্যাংক

নির্বাচনি প্রচারণার শেষলগ্নে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট সময় : ১২:৫২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬