ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নাগরিককে দুর্বল রেখে শক্তিশালী রাষ্ট্র অসম্ভব: তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নাগরিকদের দুর্বল রেখে কোনো রাষ্ট্র কখনোই সত্যিকার অর্থে শক্তিশালী হয়ে উঠতে পারে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভাষণে তারেক রহমান আরও উল্লেখ করেন, সকল শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিকেন্দ্রীকরণ—এর কোনোটিই টেকসই হবে না।

প্রসঙ্গত, এর আগে রোববার ন্যাশনাল পিপলস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

নাগরিককে দুর্বল রেখে শক্তিশালী রাষ্ট্র অসম্ভব: তারেক রহমান

আপডেট সময় : ০৮:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬