ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক নেই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে গাতিপাড়া গ্রাম থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি টহল দল সোমবার ভোরে বেনাপোলের গাতিপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ওই গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির একটি পরিত্যক্ত গেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের মজুত ও চোরাচালানের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কারা এসব অস্ত্র মজুত করেছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করা হয়েছে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী সময়ে আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি, শেয়ারবাজারে উদ্বেগ

বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আটক নেই

আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬