ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সীতাকুণ্ড গড়ার অঙ্গীকার: আসলাম চৌধুরীর পক্ষে ব্যাপক গণসংযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থকরা। এরই ধারাবাহিকতায় গত রবিবার তার বড় ভাই আজম চৌধুরী সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও আলীনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে আজম চৌধুরী দৃঢ়কণ্ঠে বলেন, বিএনপি সরকার গঠন করলে জঙ্গল সলিমপুরবাসীর দুঃখ দূর হবে। এই এলাকায় বিরাজমান সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে। তিনি আরও উল্লেখ করেন, অধ্যাপক আসলাম চৌধুরী ইতোমধ্যেই চট্টগ্রাম-৪ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ছিন্নমূল ও আলীনগরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালানো হচ্ছে। তার দাবি, এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছেন, যা প্রমাণ করে সাধারণ মানুষ পরিবর্তন এবং একটি নিরাপদ পরিবেশের জন্য কতটা আগ্রহী।

এ সময় উপস্থিত সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন বলেন, মরহুম আলী আক্কাসের নেতৃত্বেই একসময় ছিন্নমূলবাসী সংগঠিত হয়েছিল। তার আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিল করেছি। ইনশাল্লাহ, তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এদিকে, একই দিন রবিবার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম ও কারা নির্যাতিত নেতা। এত ত্যাগের পরও তিনি মানুষের পাশে দাঁড়ান। তার সততা ও মানবিকতা তাকে জনগণের আস্থার কেন্দ্রে পৌঁছে দিয়েছে। জনসভায় অধ্যাপক আসলাম চৌধুরীর সহধর্মিণী জামিলা নাজনীন মাওলাও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থান ও নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা: রাষ্ট্রপতি

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সীতাকুণ্ড গড়ার অঙ্গীকার: আসলাম চৌধুরীর পক্ষে ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬