ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

কুতুবদিয়ার অদূরে সাগরে ট্রলারের ধাক্কায় বোটডুবি: এক জেলের মৃত্যু, নিখোঁজ আরও এক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় বোট ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন জেলে। রোববার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বোটের মালিক নাসির উদ্দিন জানান, তার মালিকানাধীন ‘এফবি নুরুন নাহার-১’ নামের ফিশিং বোটটি গত শুক্রবার ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রোববার দুপুরের আগে জেলেরা যখন জাল তুলছিলেন, ঠিক সে সময় দ্রুতগতিতে আসা ‘এফবি হার্টি’ নামের একটি ফিশিং ট্রলি বোটটির ওপর তুলে দেয়। এতে বোটটি মুহূর্তেই ডুবে যায় এবং জেলেরা সাগরে ছিটকে পড়েন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বোটের মাঝি মো. শরীফ জানান, ধাক্কার পর সবাই সাগরে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যেতে শুরু করেন। এ সময় উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের আকতার আলম বাদশা (৫৫) নামের এক জেলেকে সাগরে তলিয়ে যেতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। একই ঘটনায় জিয়াবুল মোহাম্মদ হোসেন নামের আরেক জেলে নিখোঁজ হন। বোটের বাকি ১৩ জন জেলেকে কাছাকাছি থাকা অন্য ফিশিং বোটের সাহায্যে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিহত আকতার আলম বাদশা এবং উদ্ধারকৃত ১৩ জন জেলেকে সোমবার সকাল ৯টার দিকে কুতুবদিয়া উপকূলে আনা হয়। এরপর তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ জেলের সন্ধানে তল্লাশি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

কুতুবদিয়ার অদূরে সাগরে ট্রলারের ধাক্কায় বোটডুবি: এক জেলের মৃত্যু, নিখোঁজ আরও এক

আপডেট সময় : ১২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬