ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চা-শ্রমিকদের বঞ্চনা দূর করে জীবনমান উন্নয়নের অঙ্গীকার এসএম ফয়সলের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এসএম ফয়সল বলেছেন, চা-শ্রমিকরা দীর্ঘ সময় ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তাদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠাই হবে আমার রাজনীতির প্রধান লক্ষ্য। আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে চা-বাগানগুলোতে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব।

রোববার রাতে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২৮টি চা-বাগানের শ্রমিকদের আয়োজনে সুরমা চা-বাগানের ১০নং মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে চা-শ্রমিকদের ব্যাপক ঢল নামে।

এসএম ফয়সল তার বক্তব্যে বলেন, প্রতিটি চা-বাগানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে। শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও উন্নত চলাচলের রাস্তা তৈরি করা আমার অন্যতম অঙ্গীকার। তিনি আরও বলেন, “যদি চা-শ্রমিকদের ঘরে আলো জ্বালাতে পারি এবং তাদের সন্তানদের হাতে বই তুলে দিয়ে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি, তবেই আমার রাজনীতি সার্থকতা পাবে।”

সমাজে সমতা ও ইনসাফ কায়েমের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, কোনো ধরনের বৈষম্য, সন্ত্রাস বা চাঁদাবাজি বরদাশত করা হবে না। হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদা নিয়ে বসবাস করবে। নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে সবার দোরগোড়ায়।

সমাবেশে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার ২৮টি চা-বাগান থেকে হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক বাদ্যযন্ত্রের তালে তালে এবং ধানের শীষের প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে যোগ দেন। পুরো সভাস্থল উৎসবমুখর পরিবেশে জনসমুদ্রে পরিণত হয়। চা-বাগান পঞ্চায়েত নেতারা দাবি করেন, অধিকার ও মর্যাদা রক্ষার স্বার্থে ২৮টি বাগানের প্রায় ৭৫ হাজার ভোটার এবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পাশে দাঁড়িয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, চা-শ্রমিকদের হাড়ভাঙা খাটুনিতে দেশের অর্থনীতি সমৃদ্ধ হলেও তাদের নিজেদের জীবন আজও অন্ধকারেই রয়ে গেছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা কাজ করলেও ন্যায্য মজুরি ও নুন্যতম চিকিৎসা সুবিধা থেকে তারা বঞ্চিত। এটি কোনো দয়া নয়, বরং তাদের ন্যায্য অধিকার। তাদের এই অধিকার আদায়ে এবং দারিদ্র্য বিমোচনে আমরা সর্বদা পাশে থাকব।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মহালদারসহ বিভিন্ন বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ। বক্তারা চা-শ্রমিকদের ভাগ্য বদলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এসএম ফয়সলকে বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

চা-শ্রমিকদের বঞ্চনা দূর করে জীবনমান উন্নয়নের অঙ্গীকার এসএম ফয়সলের

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬