ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন এক অভিযাত্রা শুরু হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশে জনগণের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি এমন এক পরিবেশ তৈরি হবে, যেখানে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আর কাউকে রাজপথে রক্ত দিতে হবে না।

রোববার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা পেকুয়ার সাকুরপাড় স্টেশনে এক বিশাল গণমিছিল পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “ধানের শীষের মিছিলে আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দলের প্রতি যে গভীর ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের এই উৎসাহ আমাকে ও দলকে আগামীর পথে সাহস জোগাবে।” তিনি আরও জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে ধানের শীষের সমর্থনে চূড়ান্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সেখানেও আজকের মতো ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

বিপুল জনসমাগম দেখে সালাহউদ্দিন আহমদ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সাধারণ মানুষের মাঝে যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তাতে ইনশাআল্লাহ সারা দেশের মতো এই আসনেও ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবে।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডাক্তার বেলাল হায়দার। এছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬