ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

বাগাতিপাড়ায় নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের পদযাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় নারীদের নায্য অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পদযাত্রা ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সোমবার সকালে উপজেলার তমালতলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, এদিন সকাল ১০টায় বাগাতিপাড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী শাহনাজ পারভীনের নেতৃত্বে তমালতলা এলাকা থেকে একটি পদযাত্রা বের করা হয়। মিছিলটি ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড় বাজারে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের নারীদের অধিকার ও নিরাপত্তা চরম সংকটের মুখে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা অপরিহার্য।” তিনি নারী সমাজকে নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় মহিলা জামায়াতের নেত্রীরাও বক্তব্য রাখেন। তারা জানান, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে আগামী দিনে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের প্রতিটি এলাকায় নারী কর্মী ও সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ এবং ধারাবাহিক সাংগঠনিক সফর পরিচালনা করা হবে।

ব্যানার ও ফেস্টুন হাতে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক নারী, কিশোরী ও শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ১৭৯ জন আহত: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি

বাগাতিপাড়ায় নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের পদযাত্রা

আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬