ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে গণ অধিকারের প্রার্থীর জাহাজ প্রতীকে যোগদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মাদারীপুর-১ আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক নতুন রাজনৈতিক মেরুকরণ দেখা দিয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী মনির হোসেন রাজিব ট্রাক প্রতীক ছেড়ে জাহাজ প্রতীকে সমর্থন জানিয়েছেন। রোববার শিবচর উপজেলার হাতির বাগান মাঠে অনুষ্ঠিত কামাল জামাল মোল্লার এক নির্বাচনী জনসভায় মনির হোসেন রাজিব আনুষ্ঠানিকভাবে জাহাজ প্রতীকের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।

জনসভায় মনির হোসেন রাজিব বলেন, শিবচরের জনগণ কোনোভাবেই স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আসার সুযোগ দেবে না। তিনি অভিযোগ করেন যে, দীর্ঘকাল ধরে যারা জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তাদের এই মাটিতে আর কোনো স্থান হবে না। গণঅধিকার পরিষদ সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের রাজনীতিতে বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন। তাই শিবচরের সামগ্রিক উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে তিনি উপস্থিত সকল ভোটারকে জাহাজ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই জনসভায় ইয়াজ্জেম হোসেন রোমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সভাপতিত্ব করেন শাহজাহান হোসেন সাজু মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিবচরের জনগণ পরিবর্তন এবং টেকসই উন্নয়ন চায়, আর এই পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি জাহাজ মার্কাকে উল্লেখ করেন।

প্রধান অতিথি এবং স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা তার বক্তব্যে নির্বাচিত হলে শিবচরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি ভ্যানচালক, রিকশাচালক, দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। বিশেষ করে নারী ভোটারদের ভালোবাসা ও সমর্থন তাকে এগিয়ে যেতে সাহস জোগায় বলে তিনি জানান এবং তাদের আস্থা তার সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।

সভায় আরও অঙ্গীকার করা হয় যে, নির্বাচিত হলে শিবচরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি সুন্দর ও নিরাপদ জনপদে রূপান্তরিত করা হবে। সবশেষে, আগামী ১২ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে জাহাজ প্রতীকে ভোট দিয়ে কামাল জামান মোল্লাকে বিজয়ী করার জন্য তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মাদারীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে গণ অধিকারের প্রার্থীর জাহাজ প্রতীকে যোগদান

আপডেট সময় : ১২:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬