ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

‘এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই’: ভেড়ামারায় ধানের শীষের বিশাল জনসভায় বক্তারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে সরকারি মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, “বিগত ১৭ বছর ধরে আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য লড়াই করেছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে গত ১৫-১৬ বছর এ দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ও ভোট দেওয়ার সুযোগ হারিয়েছে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। সারা দেশের মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।” তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, বরং এটি দীর্ঘদিনের ছিনতাই হওয়া ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের বিজয় নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আগামী ১২ তারিখের নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি ভেড়ামারা ও মিরপুরের সুষম উন্নয়ন এবং জনমানুষের কল্যাণে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সামসুজ্জামান খান, এবং প্রফেসর ড. সাইফুল ইসলাম।

উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, বিএনপি নেতা বিজলী মালিথা এবং গোলাম কিবরিয়াসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার শপথ নেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে কবি আল মাহমুদের কবিতা আবৃত্তি করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

‘এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই’: ভেড়ামারায় ধানের শীষের বিশাল জনসভায় বক্তারা

আপডেট সময় : ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬