ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ফরিদপুর-১: প্রার্থিতা হারিয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী দোলন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে নাটকীয় মোড় নিয়েছে রাজনৈতিক সমীকরণ। উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা হারানোর পর এবার এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন ব্যক্ত করেন তিনি। এ সময় ফরিদপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে তার প্রতি সংহতি জানান দোলন। এখন থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি মাঠে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।

এই আনুষ্ঠানিক সমর্থন প্রদানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আরিফুর রহমান দোলন ‘জাহাজ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি লড়াইয়ে নেমেছিলেন। তবে জোনায়েদ আহমেদ নামের এক ব্যক্তির করা রিট আবেদনের প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি উচ্চ আদালত তার প্রার্থিতা স্থগিতের আদেশ দেন। আইনি জটিলতায় নির্বাচন থেকে ছিটকে পড়ার পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে তিনি বিএনপির প্রার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে চলন্ত গাড়িতে গুলিবর্ষণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী

ফরিদপুর-১: প্রার্থিতা হারিয়ে বিএনপি প্রার্থীকে সমর্থন জানালেন স্বতন্ত্র প্রার্থী দোলন

আপডেট সময় : ১১:০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬