ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পেকুয়ায় সালাহউদ্দিনের গণমিছিলে জনস্রোত, নির্বাচনী উত্তাপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছিল। গত রোববার বিকেলে নিজ উপজেলা পেকুয়ায় আয়োজিত এই বিশাল মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, যা পুরো এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ তৈরি করে।

বিকেল ৪টায় পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজার থেকে শুরু হওয়া মিছিলটি বানৌজা সড়ক হয়ে সন্ধ্যায় পেকুয়া সাকুরপাড় স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়। এদিন দুপুর থেকেই উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাস, ট্রাক ও পায়ে হেঁটে অসংখ্য মানুষ পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী ও আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে জড়ো হতে শুরু করে। বিকেল গড়াতেই উপজেলা সদর জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয়দের মতে, পেকুয়ার ইতিহাসে এটি ছিল অন্যতম বৃহৎ গণমিছিল।

মিছিলজুড়ে সালাহউদ্দিন আহমদ ও ধানের শীষের সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা প্লে-কার্ড, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের ছবি এবং ধানের শীষ প্রতীক নিয়ে নেচে-গেয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই গণমিছিলের অগ্রভাগে একটি ছাদখোলা জিপে দাঁড়িয়ে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দেন সালাহউদ্দিন আহমদ।

সাকুরপাড় স্টেশনের পথসভায় উপস্থিত জনতার উদ্দেশে সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের এই গণমিছিলে অংশ নিয়ে আপনারা আমার প্রতি এবং দলের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।” তিনি আরও জানান, সোমবার বিকেল ২টায় চকরিয়া বাস টার্মিনালে তাদের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হবে এবং সেখানে উপস্থিত হয়ে শক্তি ও সাহস জোগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের তালিকা করছে পুলিশ: নাম কাটাতে ৫-২০ লাখ টাকা ঘুষের চাঞ্চল্যকর অভিযোগ

পেকুয়ায় সালাহউদ্দিনের গণমিছিলে জনস্রোত, নির্বাচনী উত্তাপ

আপডেট সময় : ০৯:০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬