ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থীর সমর্থনে নারী কর্মীদের বিশাল গণমিছিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার নির্বাচনী প্রচারণায় এক বিশাল গণমিছিল করেছেন দলটির নারী কর্মীরা। রোববার দুপুরে কুষ্টিয়া শহরের প্রধান সড়কগুলোতে এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, কুষ্টিয়া জেলা ও শহর জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির কয়েক হাজার নারী নেতাকর্মী। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি এনএস রোডের একতারা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা সদর আসনের প্রার্থী মুফতি আমীর হামজার পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণায় অংশ নেন। কয়েক হাজার নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিটি শহরের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা নগরবাসী, তদারকিতে অনীহা বিইআরসির

কুষ্টিয়ায় জামায়াত প্রার্থীর সমর্থনে নারী কর্মীদের বিশাল গণমিছিল

আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬