ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন, ভোট নিখুঁত করাই বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই পরিবর্তনকে সন্তোষজনক উল্লেখ করে বলেছেন, এখন মূল চ্যালেঞ্জ হলো ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও নিখুঁত করা। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনবিষয়ক উচ্চপর্যায়ের একটি বৈঠকের সভাপতিত্ব শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, বৈঠকে নির্বাচনের সার্বিক পরিবেশ ও পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন। ড. ইউনূস বলেছেন, সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না, যা একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের ভোট উৎসবমুখর হবে এবং নারীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দে ভোট দেবেন। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

ড. ইউনূস পরীক্ষামূলকভাবে দেশের প্রত্যন্ত অঞ্চলের পাঁচটি স্থানে ‘বডি অন ক্যামেরা’র মাধ্যমে সরাসরি কথা বলেছেন বলে প্রেস সচিব জানান। তিনি আরও উল্লেখ করেন, কোনো সমস্যা দেখা দিলে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে বার্তা পৌঁছে যাবে।

নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শফিকুল আলম জানান, প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ১ লাখ ৮ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও যথাসময়ে মোতায়েন হবেন। নির্বাচনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ‘৩৩৩’ হটলাইন চালু করা হচ্ছে বলেও তিনি অবহিত করেন।

সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব নিশ্চিত করেন যে, নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।

এদিকে, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ‘পাশা’ নামক একটি এনজিওর ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষকের অনুমতি বাতিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন, ভোট নিখুঁত করাই বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৯:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬