ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নগর দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৭ দফা দাবি স্বাস্থ্য অধিকারকর্মীদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার ২১২টি নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিকারকর্মীরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, এসব কেন্দ্র বন্ধ হয়ে গেলে লাখো দরিদ্র মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও মাতৃস্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবেন। সেই সঙ্গে প্রায় সাড়ে তিন হাজার স্বাস্থ্যকর্মীর জীবিকাও সংকটে পড়বে।

সংবাদ সম্মেলনে নগর দরিদ্র বস্তিবাসীদের কেন্দ্রীয় ফেডারেশন ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৭ দফা দাবি পেশ করেন। তারা জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউএনএফপিএ-র সহায়তায় এনজিওগুলোর মাধ্যমে এই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রকল্প পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে এই সেবাগুলো মুখ থুবড়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও নগর দরিদ্রদের জন্য স্থায়ী ও টেকসই কোনো স্বাস্থ্য কাঠামো গড়ে না ওঠায় তারা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা দ্রুত সরকারি হস্তক্ষেপ এবং স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন হেনা আক্তার রুপা এবং সভাপতিত্ব করেন হোসনে আরা বেগম রাফেজা। এতে বিভিন্ন মানবাধিকার ও স্বাস্থ্য বিষয়ক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা: বিতর্কিত বিল লোকসভায় পাস

নগর দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৭ দফা দাবি স্বাস্থ্য অধিকারকর্মীদের

আপডেট সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬