ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কৃষিবিদ ইনস্টিটিউশনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার প্রত্যয়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের কৃষি সমাজের সার্বিক কল্যাণে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশকে (কেআইবি) একটি দৃষ্টান্তমূলক মডেল হিসেবে গড়ে তোলা হবে। তিনি এই লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল কৃষিবিদ ও অংশীজনদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। শনিবার ঢাকায় ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) বোর্ডরুমে ‘কেআইবি-এর ব্যবস্থাপনা, সংস্কার এবং পরিচালনায় অর্জিত সাফল্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ তার বক্তব্যে আরও উল্লেখ করেন, সর্বস্তরের কৃষিবিদ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত প্রয়াস ছাড়া এই প্রতিষ্ঠানের উন্নয়ন যাত্রা সফল করা সম্ভব নয়। তিনি কেআইবি’র বর্তমান ব্যবস্থাপনাকে এই অগ্রযাত্রায় পাশে থেকে এগিয়ে নেওয়ার গুরুত্বারোপ করেন।

সংবাদ সম্মেলনে কেআইবি’র প্রশাসক লে. কর্ণেল (অব.) মো. আব্দুর রব খান, পিএসসি, কেআইবি’র আহ্বায়ক ও সাবেক সভাপতি কৃষিবিদ ইব্রাহীম খলিল, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফিরাদুল হক, কেআইবি’র সাবেক মহাসচিব কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার বাবলা, এগ্রিকালচার ফোরামের সদস্য প্রফেসর ড. এটিএস মাহবুব-ই- এলাহীসহ বিশিষ্ট কৃষিবিদ ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআইবি’র অতীত প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তদারকির অভাবে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রভাবমুক্ত করে কেআইবিকে একটি দক্ষ ও প্রতিনিধিত্বশীল পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একজন যোগ্য প্রশাসক নিয়োগ করা হয়। তিনি জানান, তার আন্তরিক দিকনির্দেশনায় কেআইবিতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়। এই ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি সকল অংশীজনের অংশগ্রহণে একটি ‘অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি’ গঠন করা হয়েছে, যা প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।

শারমীন এস মুরশিদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, বর্তমানে অনুসরণ করা অংশগ্রহণমূলক মডেলটি অব্যাহত থাকলে কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই মডেলটি ভবিষ্যতে যেকোনো ধরনের সংকটে একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

কৃষিবিদ ইনস্টিটিউশনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ার প্রত্যয়: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় : ০৯:০৫:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬