ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নগদ ক্যাম্পেইনে মেগা পুরস্কার রয়্যাল এনফিল্ড পেলেন কুমিল্লার নোমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’—নগদের এই বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে মেগা পুরস্কার হিসেবে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। নগদের নির্ধারিত সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই আকর্ষণীয় পুরস্কারের বিজয়ী নির্বাচিত হন।

সম্প্রতি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে আয়োজিত দুই দিনব্যাপী এক নগদ কার্নিভালে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর হাতে এই মেগা পুরস্কার তুলে দেওয়া হয়। নগদের প্রশাসক মো. মোতাসিম বিল্লাহ এ এস এম নোমান সরকারের হাতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার এবং চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত বিজয়ী এ এস এম নোমান সরকার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “নগদের ফেসবুক পেজ থেকে আমি এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে পারি। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেটটি পুনরায় চালু করে লেনদেন শুরু করি।” তিনি আরও বলেন, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ভীষণ আনন্দিত। এখন থেকে আমি নিয়মিত নগদে লেনদেন করব এবং আমার বন্ধুদেরও এটি ব্যবহারে উৎসাহিত করব।”

এই ক্যাম্পেইনে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ছাড়াও স্কুটি, আইফোনসহ আরও অনেক মূল্যবান পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে বরিশালের সানি ব্যাপারী একটি আইফোন এবং ময়মনসিংহের সোহেল একটি স্কুটি জিতেছেন। এছাড়া, প্রতি মিনিটে লেনদেনকারী প্রথম গ্রাহকরা জিতেছেন নগদ রিচার্জ। সব মিলিয়ে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করা হয়েছে এই ক্যাম্পেইনের আওতায়।

গত বছরের ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে তারা গ্রাহকদের প্রতি তাদের দায়বদ্ধতা নিয়মিতভাবে পালন করে চলেছে এবং ভবিষ্যতেও এমন আকর্ষণীয় ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও নিবিড় সেতুবন্ধ তৈরি করতে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে ইরানের পাল্টা হামলার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি কড়া বার্তা

নগদ ক্যাম্পেইনে মেগা পুরস্কার রয়্যাল এনফিল্ড পেলেন কুমিল্লার নোমান

আপডেট সময় : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬