ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

সৈয়দপুরে তরুণ প্রজন্মের মুখোমুখি জামায়াত প্রার্থী: দুর্নীতিমুক্ত সমাজ ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম সম্প্রতি সৈয়দপুরে এক মতবিনিময় সভায় তরুণ প্রজন্মের তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হয়েছেন। কেমন বাংলাদেশ চাই, সৈয়দপুরের যানজট নিরসনের উপায়, নির্বাচিত হলে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ এবং শহীদ শরিফ ওসমান হাদির বিচারসহ নানা বিষয়ে তরুণদের পক্ষ থেকে প্রশ্ন ওঠে। এসব জিজ্ঞাসার সরাসরি উত্তর দিতে গিয়ে আব্দুল মুনতাকিম একটি দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া এবং শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ছাত্রীসংস্থা সৈয়দপুর শহর শাখার আয়োজনে ‘এগিয়ে গেলে তারুণ্য, সৈয়দপুর দেখবে সাফল্য’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন।

জবাবে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি ও সন্ত্রাস থাকবে না এবং শিক্ষা ব্যবস্থা হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর।

সৈয়দপুরের যানজট নিরসনের উপায় প্রসঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী বলেন, এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ফুটপাতে যারা দোকান বসিয়ে ব্যবসা করেন, তাদের জন্য বিকল্প স্থানে স্থায়ী দোকানের ব্যবস্থা করা হবে।

নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করবেন এবং তার কাজের হিসাব জনসম্মুখে তুলে ধরবেন। তিনি আরও জানান, প্রতি ছয় মাস অন্তর তরুণ প্রজন্মের সঙ্গে অন্তত একবার আলোচনায় বসবেন।

এক তরুণীর জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদির বিচার প্রসঙ্গ উঠলে আব্দুল মুনতাকিম বলেন, নির্বাচিত হলে সংসদের প্রথম বক্তৃতায় তিনি ওসমান হাদি হত্যার বিচার দাবি করবেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাদিম, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শফিকুল ইসলাম, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ মহিলা জামায়াত ও ইসলামী ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে আবাসিক ভবনে ড্রোন হামলায় আগুন, হতাহত নেই

সৈয়দপুরে তরুণ প্রজন্মের মুখোমুখি জামায়াত প্রার্থী: দুর্নীতিমুক্ত সমাজ ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬