ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শিক্ষার্থীদের রাজনৈতিক স্লোগানে ব্যবহার, কিশোরগঞ্জে দুই শিক্ষককে শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি বিদ্যালয়ের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে স্লোগান দেওয়ানোর ঘটনায় সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই পদক্ষেপ নিয়েছে।

নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন পাকুন্দিয়ার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইন উদ্দিন এবং সহকারী শিক্ষক আতাউর রহমান বকুল।

অভিযোগে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণেই কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের পক্ষে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। স্লোগানগুলোর মধ্যে ছিল— “জালাল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম”, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”, “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম” এবং “ভোট দেবো কিসে—ধানের শীষে”।

এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রূপম দাস সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫’ এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে বলা হয়েছে, কেন এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না এবং কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি, রোববার, দুপুর ১২টায় বাজিতপুর চৌকি আদালতে নিকলী সিভিল জজের কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ খাদিজা আক্তার কারণ দর্শানোর নোটিশ জারির বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে অস্থিরতা: চড়া দামে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: শিক্ষার্থীদের রাজনৈতিক স্লোগানে ব্যবহার, কিশোরগঞ্জে দুই শিক্ষককে শোকজ

আপডেট সময় : ০৮:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬