ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নির্বাচনের আগে শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ খোঁচপাড়া এলাকার স্থানীয় আল কেশের মালিকানাধীন একটি আমবাগানে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হলুদ ও নীল রঙের টিস্যুর একটি শপিং ব্যাগের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

ওসি হুমায়ুন কবির আরও বলেন, শিবগঞ্জ একটি সীমান্তসংলগ্ন এলাকা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। তবে অভিযান চলাকালে কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে অস্থিরতা: চড়া দামে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার

নির্বাচনের আগে শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার

আপডেট সময় : ০৮:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬