ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

খালেদা জিয়ার সম্মান রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার আহ্বান মুন্সী রফিকুল আলমের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী-১ আসনে দলের মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মান ও মর্যাদা রক্ষায় ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। গত শনিবার বিকেলে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মুন্সী রফিকুল আলম মজনু বলেন, ফেনী-১ আসন খালেদা জিয়ার এলাকা। এই এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা তার কাছে মায়ের আমানতস্বরূপ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই আসনকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তারেক রহমান ঘোষিত ইশতেহারের আলোকে ফেনী-১ আসনের সার্বিক উন্নয়ন করা হবে বলেও তিনি জানান। জীবন দিয়ে হলেও এই এলাকাকে একটি উন্নত জনপদে রূপান্তরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলে কোনো ঠাঁই হবে না। ধর্মের নামে যারা অপব্যাখ্যা ছড়ায়, তাদের বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। মজনু একটি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন, যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন এবং কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন না।

বিএনপির এই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়নের রাজনীতি তারেক রহমানের নেতৃত্বে পুনঃপ্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ফেনী-১ আসনের তিনটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, ফেনী-বিলোনীয়া রেলপথ পুনরায় চালু, খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভা যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্যসচিব মাহবুবুল হক মজুমদার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার এবং জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি এবং পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে অস্থিরতা: চড়া দামে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার

খালেদা জিয়ার সম্মান রক্ষায় ধানের শীষকে বিজয়ী করার আহ্বান মুন্সী রফিকুল আলমের

আপডেট সময় : ০৮:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬