ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ডা. তাহেরের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রামে যুব ম্যারাথন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আসন্ন নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এবং গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে এক যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার চিওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক অংশ নেন।

উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান চিওড়া রাস্তার মাথায় এই যুব ম্যারাথনের উদ্বোধন করেন। ম্যারাথনটি চিওড়া রাস্তার মাথা থেকে শুরু হয়ে কাজীর বাজার, ধোড়করা বাজার হয়ে সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাঈমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ কাজল এবং ঘোষতল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুর গফুর ভূঁইয়া।

এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, সাবেক সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইউসুফ ভূঁইয়া, খিলগাঁও থানা যুব নেতা মাহবুব আলম খন্দকার ডালিম, জামায়াত নেতা জাকারিয়া রিংকু, রিয়াদ উদ্দিন আবির, মহি উদ্দিন মিয়াজী, সফিউল ইসলাম জিয়া, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি কাজী ইউনুস এবং সেক্রেটারি রেজাউল করিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই ধরনের পোশাকে সজ্জিত যুবকদের এই ম্যারাথন স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন নির্বাচক প্যানেল গড়তে তৎপর বিসিবি: আজ ১৬ প্রার্থীর সাক্ষাৎকার

ডা. তাহেরের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রামে যুব ম্যারাথন

আপডেট সময় : ০৭:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬