ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও আমীরকে অবমাননার অভিযোগে পত্নীতলায় বিক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলা উপজেলায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর দেশব্যাপী কথিত হেনস্তা এবং দলটির আমির ডা. শফিকুর রহমানকে অবমাননার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় মহিলা জামায়াতের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মিছিলটি নজিপুর পৌর এলাকার ধামইরহাট রোড প্রদক্ষিণ করে।

মিছিলে পত্নীতলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নারী কর্মী অংশ নেন। স্থানীয়দের দাবি, পত্নীতলা উপজেলার ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী সমাবেশ এর আগে কখনো দেখা যায়নি। বেলা ১১টায় এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং নজিপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদকারীরা নারীদের ওপর সংঘটিত হেনস্তার তীব্র নিন্দা জানান। এসময় তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেন।

পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী জেলেনা পারভিন বলেন, “ভোট চাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই অধিকার প্রয়োগ করতে গিয়ে আমাদের বাইরে বের হতে বাধা দেওয়া হচ্ছে এবং ভোট না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাই।”

নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সভানেত্রী হাবিবা সুলতানা বলেন, “জামায়াতে ইসলামী লোক দেখানো কাজ করে না। হাজার হাজার নারী জামায়াতে ইসলামীকে অন্তর থেকে ভালোবাসে। আজকের এই বিশাল নারী সমাবেশ পত্নীতলাবাসীর সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে।”

নজিপুর পৌর এলাকার বাসিন্দা ও প্রভাষক আব্দুল গফুর জানান, তিনি প্রায় ৩০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, কিন্তু এত নারীর একত্রিত হওয়া এর আগে কখনো দেখেননি। একই সুর শোনা যায় চার্জার ভ্যান চালক আব্দুস ছালামের কণ্ঠেও। তিনি বলেন, “আমার ধারণা ছিল জামায়াতে ইসলামীতে শুধু পুরুষদের অংশগ্রহণ আছে। আজ সেই ধারণা ভেঙে গেছে। এত বড় নারী জমায়েত আগে দেখিনি।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক তানজিলা খাতুন, নারী নেত্রী নার্গিস বেগম, মনিরা আকতার এবং আমিনা আকতারসহ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক রফতানিতে ধস: ইইউ ও অপ্রচলিত বাজারে বড় ধাক্কা

জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও আমীরকে অবমাননার অভিযোগে পত্নীতলায় বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬