ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর চাচাতো বোনের স্বামীর বিএনপিতে যোগ, ধানের শীষে ভোট চাইলেন সাবেক আ. লীগ নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এএফএম রেজা ফয়েজ মিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর চাচাতো বোনের স্বামী হিসেবে পরিচিত এই আমেরিকা প্রবাসী নেতা শুক্রবার রাতে বিএনপির এক নির্বাচনী উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে এই ঘোষণা দেন।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের গ্রামের বাড়ি নুরপুরে একটি নির্বাচনি উঠান বৈঠক চলাকালীন এএফএম রেজা ফয়েজ মিয়া আমেরিকা থেকে ভিডিও কল করেন। তিনি সরাসরি ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে মোবাইল ফোনে কল দেন। এসময় ফয়েজ মিয়ার বক্তব্য উপস্থিত সকলকে লাউডস্পিকারের মাধ্যমে শোনানো হয়।

ভিডিও কলে এএফএম রেজা ফয়েজ মিয়া শহিদুল ইসলাম বাবুল খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপস্থিত জনতার কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া, তিনি শহিদুল ইসলাম বাবুলের পক্ষে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে শেখ হাসিনার চাচাতো বোন জামাই ও আমেরিকা প্রবাসী এই সাবেক পৌর মেয়রের বিএনপিতে যোগদানের বিষয়ে বিভিন্ন জল্পনা-কল্পনা চলছিল। শুক্রবার রাতে তার এই ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগের গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন রিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

প্রধানমন্ত্রীর চাচাতো বোনের স্বামীর বিএনপিতে যোগ, ধানের শীষে ভোট চাইলেন সাবেক আ. লীগ নেতা

আপডেট সময় : ০৭:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬