ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মরকুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন ৩৫ বছর বয়সী জান্নাতি এবং তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় মা ও ছেলে ট্রেনের নিচে চলে আসেন। এতে ঘটনাস্থলেই তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহত জান্নাতি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তারা টঙ্গীর তিস্তার গেট এলাকার জনৈক নূরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রাথমিকভাবে পুলিশ এটি অসতর্কতাবশত দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা, তা নিশ্চিত করতে পারেনি। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রহিমা আক্তার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য, কটূক্তিকে হার মানিয়ে লালপুরের ফারিহা এখন দেশসেরা ফুটবলার

টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬