ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বোয়ালমারী বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগ যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত আগামী ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

একই সঙ্গে, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ রক্ষা না করেন।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে কঠোর অবস্থান: ইসরায়েলের সাথে স্পেনের কূটনৈতিক সম্পর্ক হ্রাস

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বোয়ালমারী বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

আপডেট সময় : ০৬:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬