ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় কাজ করার সুযোগ নেই: ঢাকার মার্কিন দূতাবাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়া বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার এক বিশেষ বার্তায় দূতাবাস এই তথ্য নিশ্চিত করে পর্যটন ও ব্যবসায়িক ভিসায় ভ্রমণকারীদের সতর্ক করেছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বি১/বি২ বা ভিজিটর ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কেবল কিছু সুনির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দর-কষাকষি এবং বিভিন্ন পেশাদার সম্মেলনে অংশগ্রহণ করা। তবে এই ভিসা ব্যবহার করে দেশটিতে কোনো ধরনের চাকরিতে যোগ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই।

বার্তায় আরও স্পষ্ট করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কোনো মার্কিন নিয়োগকর্তার অধীনে কাজ করা কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে সরাসরি পারিশ্রমিক বা বেতন গ্রহণ করা আইনত অনুমোদিত নয়। পর্যটন বা স্বল্পমেয়াদী ব্যবসায়িক প্রয়োজনে যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাদের ভিসার এই শর্তাবলি ও সীমাবদ্ধতাগুলো যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মূলত ভিসার অপব্যবহার রোধ এবং ভ্রমণকারীদের সচেতন করতেই দূতাবাসের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ মার্চ: টিভি পর্দায় ক্রিকেট-ফুটবলের ডাবল ধামাকা!

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় কাজ করার সুযোগ নেই: ঢাকার মার্কিন দূতাবাস

আপডেট সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬