ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

‘আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার, কোনো দলের গোলামি করব না’: চট্টগ্রামের ডিসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং অতীতের সব গ্লানি মুছে ফেলতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তারা কোনো ব্যক্তি বা বিশেষ দলের অনুগত নয়, বরং তারা রাষ্ট্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হলরুমে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই সভার আয়োজন করে।

রিটার্নিং অফিসার বলেন, “বিগত ১৭ বছরে আমরা যা দেখেছি, এবারের নির্বাচন তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। অতীতে সরকারি কর্মকর্তাদের অনেক ব্যর্থতা ছিল, কিন্তু এবার আর সেই সুযোগ নেই। বিদেশিরা যেন আমাদের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ না পায়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের গায়ে যে কলঙ্ক লেগেছে, তা আমরা মুছে ফেলতে চাই।”

নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক বলেন, যারা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করবে কিংবা অবৈধ অস্ত্র প্রদর্শন করবে, তাদের জন্য এটিই শেষ সতর্কতা। এরপর কোনো ছাড় দেওয়া হবে না, সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোটগ্রহণ কর্মকর্তাদের অভয় দিয়ে তিনি আরও বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই নির্বাচনের সুযোগ পেয়েছি। আপনারা কোনো ভয় না পেয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। আপনাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। বিশ্ববাসীর কাছে এই নির্বাচনের স্বচ্ছতা প্রমাণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সেনা কর্মকর্তা লে. কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন সরকার ও লে. কর্নেল মো. ইশতিয়াক আলম খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট ও আনসার-ভিডিপি পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। এছাড়া সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিপক ত্রিপুরা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে কঠোর অবস্থান: ইসরায়েলের সাথে স্পেনের কূটনৈতিক সম্পর্ক হ্রাস

‘আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার, কোনো দলের গোলামি করব না’: চট্টগ্রামের ডিসি

আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬