ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ভোটকেন্দ্র দখল ও অনিয়ম কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি শিবির সভাপতির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদী কাঠামো দেখতে চায় না ছাত্রজনতা—এমন মন্তব্য করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, নির্বাচন বা ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা অনিয়মের মাধ্যমে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শনিবার বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বটতলা এলাকায় আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিগত ১৭ বছর ধরে এ দেশের মানুষের ওপর যে ফ্যাসিবাদী নির্যাতন চালানো হয়েছে, তার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। ভোটকেন্দ্রে অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাকারীদের সতর্ক করে তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিণাম হবে ভয়াবহ। তাই যেকোনো ধরনের দখলদারিত্ব রুখে দিতে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে।

সংবিধান সংস্কার ও গণভোটের যৌক্তিকতা তুলে ধরে শিবির সভাপতি বলেন, জনগণের মৌলিক অধিকার ও ইনসাফ কায়েমের জন্য সংবিধানে গণভোটের বিধান পুনরায় অন্তর্ভুক্ত করা জরুরি। সংবিধান যেন কেউ নিজের ইচ্ছামতো সংশোধন করতে না পারে এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ ক্ষমতা ব্যবহার করে যেন কোনো অপরাধী পার না পায়, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সাবেক সরকারগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর অধীনে থাকা মন্ত্রণালয়গুলো অতীতে সুশাসন ও সততার দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিপরীতে অন্যান্যরা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আসন্ন নির্বাচনে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সমর্থনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় উপজেলা শিবিরের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ভিপি ইব্রাহিম হোসেন রনিসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ দায়িত্বশীলরা। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে কঠোর অবস্থান: ইসরায়েলের সাথে স্পেনের কূটনৈতিক সম্পর্ক হ্রাস

ভোটকেন্দ্র দখল ও অনিয়ম কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি শিবির সভাপতির

আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬