ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পুলিশের হামলা নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের আভাস: এবি পার্টির চেয়ারম্যান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের সাম্প্রতিক হামলাকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। ওসামান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে ছাত্র-জনতার ওপর পুলিশের এই আক্রমণকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি।

শনিবার সকালে ফেনী-২ আসনে নিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক সাইকেল র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবির ফেনী শহর শাখার উদ্যোগে আয়োজিত এই র‍্যালিটি ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

সমাবেশে মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওসমান হাদিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তার খুনিদের চিহ্নিত বা গ্রেপ্তার করতেও কোনো কার্যকর ভূমিকা রাখেনি। তিনি বলেন, “যে পুলিশ খুনিদের পালিয়ে যাওয়ার সময় ধরতে পারে না, তারা নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে যে তারা এখনো ফ্যাসিবাদের তাঁবেদারি থেকে বেরিয়ে আসতে পারেনি।”

পুলিশের আচরণকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সহনশীল হওয়া উচিত ছিল। কিন্তু তাদের মারমুখী ও হিংসাত্মক মনোভাব দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত ঘটনা। প্রশাসনের এই পক্ষপাতমূলক আচরণ দেশে নতুন কোনো সংকটের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

এবি পার্টির চেয়ারম্যান সতর্কবার্তা দিয়ে বলেন, প্রশাসনের এমন কর্মকাণ্ড ও জনমনে পুঞ্জীভূত ক্ষোভ দেখে আরেকটি ‘মহাবিপ্লবের’ সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। তিনি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

সাইকেল র‍্যালি ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ফেনী শহর শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদ এবং বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ও ইরান ইস্যুতে কঠোর অবস্থান: ইসরায়েলের সাথে স্পেনের কূটনৈতিক সম্পর্ক হ্রাস

পুলিশের হামলা নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের আভাস: এবি পার্টির চেয়ারম্যান

আপডেট সময় : ০৩:৩৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬