ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

৭১ নিয়ে পুরোনো বয়ান জনগণ আর গ্রহণ করবে না: এটিএম আজহারুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা পুরোনো ও বানোয়াট বয়ান বর্তমান প্রজন্মের কাছে আর গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, দেশের নতুন প্রজন্ম অত্যন্ত সচেতন; তারা একাত্তর নিয়ে মনগড়া কোনো গল্প বা অপবাদ আর বিশ্বাস করতে চায় না।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়নের মন্ডলেরহাট হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় জোটের পক্ষ থেকে এই জনসভার আয়োজন করা হয়।

সাবেক এই সংসদ সদস্য বলেন, বিগত সময়ে একটি রাজনৈতিক দল একাত্তরের দোহাই দিয়ে জামায়াত ও বিএনপিকে নানাভাবে হেয় করার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই এখন আর নতুন করে মিথ্যা গল্প সাজিয়ে কোনো ফায়দা হবে না।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে এটিএম আজহারুল ইসলাম বলেন, আসন্ন ১১ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। দেশ থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারী ও ব্যাংক লুটেরাদের নির্মূল করতে এই জোটের বিকল্প নেই। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, একটি বিশেষ দল বিদেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। তারা মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও তাদের দলেই সবচেয়ে বেশি ব্যাংক লুটেরা ও অর্থ পাচারকারী রয়েছে, যাদের তারা সংসদ সদস্য বানানোর চেষ্টা করছে। এদেশের মাটিতে কোনো বিদেশি শক্তির আধিপত্য আর চলতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নারী ভোটারদের আশ্বস্ত করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, নারীরা আমাদের সমাজে অত্যন্ত সম্মানিত। যারা নারীদের হিজাব নিয়ে কটাক্ষ করে বা তাদের ওপর নির্যাতন চালায়, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। তাদের কাছে নারীরা নিরাপদ নয়। তিনি নারীদের ভয়ভীতি উপেক্ষা করে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

লোহানিপাড়া ইউনিয়ন সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন সেক্রেটারি অনাবিল লহানি জাদু, উপজেলা আমির কামারুজ্জামান, জেলা জামায়াত সদস্য মাওলানা আব্দুল হান্নান এবং নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলীসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা দেশের সমৃদ্ধি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংস্কারের ধীরগতিতে আইএমএফের কিস্তি স্থগিত, বাংলাদেশের ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত

৭১ নিয়ে পুরোনো বয়ান জনগণ আর গ্রহণ করবে না: এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬