ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত, এলাকাবাসীর বিক্ষোভ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির পদ স্থগিত নেতা জাকির হোসেন মোল্লার বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। গত ১৯ জুন বিকেলে উপজেলার রেন্ট্রিতলা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, চাঁদাবাজির অভিযোগে দলীয় পদ স্থগিত হওয়ার পরও জাকির মোল্লা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে হয়রানি করছেন। প্রতিবাদকারীরা জানান, পদ স্থগিতের পর জাকির মোল্লা সংবাদ সম্মেলন করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং যারা চাঁদাবাজির অভিযোগ তুলেছেন, তাদের হুমকি ও হয়রানি করছেন।

উল্লেখ্য, গত ১৬ জুন চাঁদাবাজির অভিযোগ ওঠার পর স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হন জাকির হোসেন মোল্লা। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছিল।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, শামসুল হক, জাহাঙ্গীর শিকদার, আব্দুল মালেক ভেন্ডার, ইসমাইল হাওলাদার, আনোয়ার হোসেন, মো. ইসমাইল মুন্সী, তাকাব্বর সর্দার, মো. সবুজ, মোহাম্মদ আইয়ুব আলী, সেকান্দার আলি পেদা, মো. মিলন খান ও মোহাম্মদ ইয়াসিনসহ আরও অনেকে।

অভিযোগের বিষয়ে জাকির মোল্লা বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে হামলা চালানো হয়েছে এবং তিনি এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি দাবি করেন, ঘটনার পর থেকে তিনি কাউকে হুমকি দেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদেক আর নেই, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত, এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : ০১:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬