ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

টেকনাফে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ: শিশুসহ ৬ গুলিবিদ্ধ, ২ জনের অবস্থা গুরুতর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় তিন শিশুসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা-আলীখালী সড়কে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীর ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে একটি মিনিট্রাকযোগে প্রচার চালানো হচ্ছিল। রাত পৌনে ৮টার দিকে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সড়কে প্রচারণার গাড়িটি থামিয়ে নাচগান ও স্লোগান দেওয়া শুরু করলে সেখানে শিশু ও বৃদ্ধসহ বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়। এসময় হঠাৎ অজ্ঞাত স্থান থেকে ৪-৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে জনসমাবেশে থাকা শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হন। মুহূর্তেই গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত জনতা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। প্রচারণার গাড়িটিও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের মোচনী গ্রামের বাসিন্দা বাচামিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১১), একই এলাকার আব্দুল জলিলের শিশু কন্যা নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), আলীখালীর পার্শ্ববর্তী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি/ফাইভ ব্লকের বাসিন্দা আব্দুর রহমান (৩৭) ও ডি/ফোর ব্লকের মোহাম্মদ জিসান (১৩) এবং অজ্ঞাত পরিচয় আরও একজন। আহতদের মধ্যে শাহাব উদ্দিন ও নুসরাত জান্নাত রাফির অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত বাচামিয়া জানান, তিনি আলীখালীর মোহাম্মদ মিয়ার বাড়ির পাশে একটি বিয়ের ডেকোরেশনের কাজ করছিলেন। পাশেই বিএনপির প্রচারণার গাড়ি থেকে গান বাজছিল। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি নিজের হাতে গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি করেছে, তা তিনি দেখতে পারেননি। একইভাবে পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান বলেন, নামাজ পড়ে এসে সড়কের পাশে একটি দোকানে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণা দেখছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তার বাম পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতর্কিত এই হামলায় ছয়জন আহত হয়েছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা গুলি ছুঁড়েছে। তবে এটি কোনো ‘রাজনৈতিক ইস্যু’ নয় বলে তিনি স্পষ্ট করেন। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদারও জানান, বিএনপির প্রার্থীর প্রচারণার গাড়িটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় জনসমাগম ঘটে। এসময় দুর্বৃত্তরা হঠাৎ উপস্থিত জনতার ওপর গুলি চালায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

টেকনাফে নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ: শিশুসহ ৬ গুলিবিদ্ধ, ২ জনের অবস্থা গুরুতর

আপডেট সময় : ১১:৪৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬