ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

বিএনপি ক্ষমতায় থাকলে লবণচাষীরা ন্যায্যমূল্য পাবে: সালাহউদ্দিন আহমদ ##

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশের লবণ শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পেতেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, বর্তমানে লবণচাষীরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ঢাকায় যেখানে এক কেজি লবণ ৪০ টাকায় বিক্রি হচ্ছে, সেখানে স্থানীয় লবণচাষীরা কেজি প্রতি ১০ টাকা দরেও দাম পাচ্ছেন না, যা এক ধরনের চরম বৈষম্য বলে তিনি উল্লেখ করেন।

পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ জানান, পূর্বেও তারা দরিদ্র লবণচাষীদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংগ্রাম করেছেন এবং তা বাস্তবায়নও করেছেন। তিনি বলেন, একটি অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতার অভাবের কারণে লবণ আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল, যা লবণের দাম কমিয়ে দেয়। তবে তাদের অনুরোধে সরকার আমদানি বন্ধ করেছে এবং আশা প্রকাশ করেন যে পর্যায়ক্রমে লবণের দাম বৃদ্ধি পাবে। তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে লবণ চাষিদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

বিএনপিকে গণতন্ত্রের সমার্থক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ভবিষ্যতে দেশকে কোথায় নিয়ে যাবে, তার একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরছে। তিনি দরিদ্রদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথা বলেন এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশে অর্থনৈতিক স্বচ্ছলতা আনার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর মতে, আগামী দিনে দেশ আরও সমৃদ্ধশালী হবে। এর বিপরীতে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে দেশের মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পাচ্ছেন না বলেও তিনি মন্তব্য করেন।

সভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, কক্সবাজার জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট।

এর আগে সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলার শিলখালী ও রাজাখালী ইউনিয়নে ধানের শীষের সমর্থনে আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। পৃথক সভাগুলোতে তিনি দেশের গণতন্ত্রের ধারাকে আরও শক্তিশালী করতে এবং আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লটকন চাষে স্বপ্নপূরণ: নরসিংদীর আক্তার হোসেনের স্বাবলম্বী হওয়ার গল্প

বিএনপি ক্ষমতায় থাকলে লবণচাষীরা ন্যায্যমূল্য পাবে: সালাহউদ্দিন আহমদ ##

আপডেট সময় : ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬