ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় দলটির পক্ষ থেকে এই মামলাটি করা হয়। মামলায় বঙ্গভবনের এক কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সিরাজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ারে আলমের নাম উল্লেখসহ আরও ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্তুজা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলটি হ্যাকারদের কবলে পড়ে। এরপর থেকে ওই অ্যাকাউন্টটি ব্যবহার করে বিভিন্ন কুরুচিপূর্ণ ও আপত্তিকর পোস্ট করা হয়। এসব পোস্টে নারীবিদ্বেষ, অশ্লীলতা এবং জাতিগত সহিংসতা উসকে দেওয়ার মতো উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়েছে, যা জনমনে ঘৃণা ও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অপপ্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, কেবল আমিরে জামায়াতই নন, গত কয়েকদিন ধরে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বেশ কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পরিকল্পিতভাবে সাইবার হামলা চালানো হচ্ছে। এর আগে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরপরই প্রতিকার চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে অধিকতর তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে এই মামলাটি দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল সময়ে উইকেট পতনই হারের মূল কারণ, স্বীকারোক্তি নিক কেলির

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবন কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬