ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বিএনপি জাতীয় পার্টিকে আশ্রয় দিয়েছে: জাতীয় নাগরিক পার্টি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে যে, বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করা জাতীয় পার্টিকে (জাপা) গত ১৬ মাস ধরে বিএনপি আশ্রয় দিয়ে আসছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে তাদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এই অভিযোগ তোলেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, “বিগত ১৬ মাস ধরে বিএনপি জাতীয় পার্টিকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। প্রায় আড়াইশ প্রার্থী নিয়ে জাপার নির্বাচনে অংশগ্রহণ জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এই কলঙ্কের দায়ভার সম্পূর্ণভাবে বিএনপির।” তিনি আরও বলেন, জাপার এই নির্বাচনে অংশগ্রহণ জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। অতীতে আওয়ামী লীগকে তিনটি কারচুপির নির্বাচনে জাপা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এবং তাদের সমর্থনের ফলেই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিপি জাপাকে নিষিদ্ধ করার দাবি জানালেও বিএনপির তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

অন্যদিকে, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন বর্তমানে একটি নির্দিষ্ট দলের পদলেহন করছে। প্রশাসন ও পুলিশও একইভাবে দলীয় কর্মী হিসেবে কাজ করছে।” এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, তা নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।

লক্ষ্মীপুরে সিল জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মনিরা শারমিন বলেন, এই বিষয়টি পুলিশ ও প্রশাসনের তদন্ত করা উচিত। তিনি বলেন, “সিল তৈরি বা জালিয়াতির মাধ্যমে নির্বাচনে কারচুপি গণতন্ত্রের জন্য বড় বাধা।”

সংবাদ সম্মেলনে এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য শাওন মাহফুজ এবং ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ ইবনে সারোয়ারও উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি খুললেও কাটছে না তেলের সংকট: উধাও ১১৫ কোটি ব্যারেল সরবরাহ

বিএনপি জাতীয় পার্টিকে আশ্রয় দিয়েছে: জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬