ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কুমিল্লার তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপিতে যোগদানের প্রস্তুতি নেওয়ার সময় সাবেক এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ওই ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে জাহাঙ্গীর আলমকে এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি। বুধবার সকালে শাহপুর গ্রামে বিএনপির গণসংযোগ ও নির্বাচনি পথসভাকে কেন্দ্র করে তিনি এলাকায় আসেন এবং বিএনপিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি শাহপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম আটক হওয়ার কয়েক ঘণ্টা পরই তার বড় ভাই রিপন সরকার কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়াকে ফুলের মালা দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। এছাড়া, অভিযোগ রয়েছে যে গত ৫ আগস্টের পর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একাধিক হামলা, মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি (তদন্ত) মফিজ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর আলম। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের উখিয়ায় সেহরির সময় গৃহবধূকে নৃশংস হত্যা: এলাকায় আতঙ্ক

কুমিল্লার তিতাসে বিএনপিতে যোগ দিতে এসে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬