ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন নির্দেশনা: বিভাগীয় শহরে অকটেন-পেট্রল সরবরাহ ১৫ শতাংশ হ্রাস

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতির মধ্যে সরকার ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সম্পর্কিত বিষয়ে এই নির্দেশনা প্রদান করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেল (অকটেন ও পেট্রল) এর গড় বিক্রয় ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে এখন থেকে ১৫ শতাংশ হ্রাস করে প্রতিটি ফিলিং স্টেশনের জন্য বরাদ্দকৃত চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোনের বাড়িতে বেড়াতে এসে যুবক খুন, শিশু গুলিবিদ্ধ

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন নির্দেশনা: বিভাগীয় শহরে অকটেন-পেট্রল সরবরাহ ১৫ শতাংশ হ্রাস

আপডেট সময় : ১২:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬