বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দবিবুর রহমানের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে ধুনট উপজেলায় এক বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নারী ভোটার ও কর্মী অংশ নেন। তারা প্রার্থী দবিবুর রহমানের পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।
মিছিল শুরুর পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী দবিবুর রহমান। তিনি ভোটারদের কাছে তার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপিকা আমিনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি লাকী আকতার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল কারিম, উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউর কমির বাচ্চু, সহ-সেক্রেটারি আব্দুল ওহাব, ফিরোজ আহম্মেদ, কর্ম পরিষদের সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহ-সেক্রেটারি রুহানী জান্নাত, আনিছা বেগম, কর্ম পরিষদের সদস্য সাবানা আকতার, তহমিনা আকতার ও তানিয়া খাতুন। বক্তারা তাদের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দিক তুলে ধরেন।
রিপোর্টারের নাম 






















